সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সুন্দরবনে কোস্ট গার্ড ও নৌবাহিনীর অভিযানে ছোটন বাহিনীর সহযোগী আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১৫:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৭৬৬ বার পড়া হয়েছে
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন:
খুলনার কয়রায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনী কয়রা উপজেলার রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌবাহিনীর কন্টিনজেন্ট কয়রা যৌথভাবে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ডাকাতদের ধাওয়া করে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর সহযোগী সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১)-কে আটক করা হয়। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর শেখ জানায়, তিনি দীর্ঘদিন ধরে ছোটন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রমে অংশগ্রহণ করতেন এবং দলের জন্য অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করতেন।
আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন,সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে কোস্ট গার্ড ও নৌবাহিনীর অভিযানে ছোটন বাহিনীর সহযোগী আটক

আপডেট সময় : ০৩:১৫:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫