সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সাতক্ষীরায় রহস্যজনকভাবে নিখোঁজ তরুণী, থানায় সাধারণ ডায়েরি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩৭:১২ অপরাহ্ণ, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৮০২ বার পড়া হয়েছে

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :

সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রাম থেকে শাপলা খাতুন (১৯) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। ঘটনার পর তার চাচা মো. ইয়াছিন আলী সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

থানার সাধারণ ডায়েরি (জিডি) নং ৬৭০, তারিখ ১২ অক্টোবর ২০২৫।
জিডিতে বলা হয়েছে, গত ১১ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে শাপলা খাতুন স্বামীর বাড়ি তলুইগাছা গ্রাম থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।

পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ শাপলার বয়স ১৯ বছর। গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল সাপা সালোয়ার কামিজ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শাপলার কোনো সন্ধান পাওয়া গেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মো. ইয়াছিন আলী বলেন, আমরা সর্বত্র খোঁজ করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। আশা করছি, প্রশাসনের সহযোগিতায় তাকে দ্রুত খুঁজে পাওয়া যাবে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় রহস্যজনকভাবে নিখোঁজ তরুণী, থানায় সাধারণ ডায়েরি

আপডেট সময় : ১০:৩৭:১২ অপরাহ্ণ, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫