সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪ কেজি গাঁজাসহ আটক ১

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪৭:১৯ অপরাহ্ণ, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৮১৬ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন স্টাফ (রিপোর্টার) চুয়াডাঙ্গা –

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ই অক্টোবর) সকালে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাগরিব আলী (৪৪) দর্শনা থানার জয়নগর গ্রামের প্রথমপাড়ার মৃত আজাদ আলীর ছেলে। দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকাল পৌনে ১০টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মিঠাই ঘর নামের মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাগরিব আলী নামের একজনকে আটক করা হয়।

এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৪ কেজি গাঁজা। ওসি আরও জানান, জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য এক লক্ষ ২০ হাজার টাকা। এ ঘটনায় আটক মাগরিব আলীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট সময় : ০১:৪৭:১৯ অপরাহ্ণ, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫