রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

এবারের শিক্ষক নিয়োগে অতীতের সব বদনাম ঘুচাবে: ইবি উপাচার্য

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৩:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৭৭৪ বার পড়া হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, এবারের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে, যা অতীতের সকল বদনাম ঘুচাবে। শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা অ্যাকাডেমিক ভবনে ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক পদে লিখিত পরীক্ষা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উপাচার্য বলেন, “এখানে মেধা ও যোগ্যতাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি। রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হবে না। পরীক্ষা, ভাইভা ও একাডেমিক ফলাফল—এই তিনটির সমন্বয়ে সর্বোচ্চ মেধাবী প্রার্থীকে নির্বাচিত করা হবে।”
ফ্যাসিস্ট সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “যারা মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন তারাই এখানে পরীক্ষা দিতে পেরেছেন। কে কোন সংগঠন বা দলের সঙ্গে যুক্ত, সেটা বিষয় নয়—সবার জন্য সুযোগ উন্মুক্ত।”
জানা গেছে, বিভাগটির প্রভাষক পদে ৬৯ জন আবেদনকারীর মধ্যে ৩৭ জন পরীক্ষায় অংশ নেন। সকাল ১১টা থেকে শুরু হওয়া এক ঘণ্টাব্যাপী পরীক্ষায় বিষয়ভিত্তিক প্রশ্ন রাখা হয়। লিখিত ও মৌখিক—দুই ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। বিকেলে লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর উপাচার্যের বাসভবনে ভাইভা অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা সুষ্ঠু ও নিয়মমাফিকভাবে সম্পন্ন হয়েছে এবং প্রশ্নপত্রও ছিল মানসম্মত।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে মোট তিনজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে দুজন সহকারী অধ্যাপক পদের বিপরীতে এবং একজন অধ্যাপক পদে বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন।
ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

এবারের শিক্ষক নিয়োগে অতীতের সব বদনাম ঘুচাবে: ইবি উপাচার্য

আপডেট সময় : ০৬:২৩:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫