সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মহাসড়কে প্রাইভেটকার ডাকাতি ঘটনায় ৭ জন গ্রেফতার, নগদ টাকা ও অস্ত্র উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪৬:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৭৮৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া প্রাইভেটকার ডাকাতি ঘটনায় জড়িত সাতজন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, লুণ্ঠিত মোবাইলফোন ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জান-মালের নিরাপত্তা রক্ষায় সিরাজগঞ্জ জেলা পুলিশ সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আলী (২৩), আজাদুল মেম্বার (৩৭), মো. রাশিদুল (৩০), মো. আশরাফুল (২৩), মো. আইয়ুব (২৩), শাহ আলী (২৯) ও মো. বাবু (৩৫)।

পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, গত ৩ অক্টোবর ২০২৫ রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে যমুনা সেতু পশ্চিম থানার ঝাঐল ওভারব্রিজের পশ্চিমে ঢাকাগামী মহাসড়কে একদল মুখোশধারী ডাকাত একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় দুই লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়।

ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় জেলা পুলিশের একটি চৌকস টিম রাতদিন নিরলসভাবে কাজ করে আসছিল। গত ৫ অক্টোবর ২০২৫ তারিখে যমুনা সেতু পশ্চিম থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। নিরবচ্ছিন্ন পৃথক অভিযানে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনাসংশ্লিষ্ট সাতজনকে গ্রেফতার করা হয়।

এসময় নগদ ২২,৫০০ টাকা, লুণ্ঠিত মোবাইল ফোন ৩টি
ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ১টি রামদা। তিনি আরও বলেন,
গ্রেফতারকৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেশাদার ডাকাত বলে জানা যায়। জেলার মহাসড়কে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মহাসড়কে প্রাইভেটকার ডাকাতি ঘটনায় ৭ জন গ্রেফতার, নগদ টাকা ও অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৬:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫