সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা? তাড়াশে যুবদল নেতাদের বিরুদ্ধে জনমনে ক্ষোভ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪২:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৭৭৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজীব আহমেদ মাসুম ও যুগ্ম আহবায়ক শুকুর মির্জার বিরুদ্ধে। এনিয়ে বুধবার (৮ অক্টোবর) তাড়াশ থানায় এক সাংবাদিক বাদী হয়ে ওই যুবদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে। অভিযোগে জানা যায়, তাড়াশ পৌর শহরের দক্ষিণ পাড়ায় রাজীব আহমেদ মাসুমের বাড়িতে ডেকে নিয়ে সাংবাদিক আসিফকে মারধর করা হয়।

ভুক্তভোগী আশরাফুল ইসলাম আসিফ তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট চককলামুলা গ্রামের বাসিন্দা এবং দৈনিক সবুজ বাংলা পত্রিকার চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

আসিফ জানান, স্থানীয় একটি সুফলভোগী দলের পুকুর দখল সংক্রান্ত অভিযোগে রাজীব আহমেদ মাসুম ও শুকুর মির্জার বিরুদ্ধে সুফলভোগীরা মানববন্ধন ও থানায় অভিযোগ করেন। এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ক্ষিপ্ত হয়ে ওই দুই যুবদল নেতা তাকে নিজ বাড়িতে ডেকে এনে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।

তিনি আরও জানান, নির্যাতনের একপর্যায়ে তাকে জোর করে একটি স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করানো হয়। ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে তিনি “তাড়াশ অপরাধ নামা” ফেসবুক পেজে লাইভে এসে পুরো ঘটনা তুলে ধরেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

অভিযোগ অস্বীকার করে রাজীব আহমেদ মাসুম ও শুকুর মির্জা বলেন, তাকে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ব্যতীত নিয়ম অনুযায়ী সাব লিজ নিয়ে অন্য কেউ চাষ করতে পারেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি।

এ বিষয়ে তাড়াশ উপজেলা যুবদলের আহবায়ক এফ. এম. শাহআলম বলেন, সাংবাদিক নির্যাতনের বিষয়টি প্রথমবার শুনছি। অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হবে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা? তাড়াশে যুবদল নেতাদের বিরুদ্ধে জনমনে ক্ষোভ

আপডেট সময় : ০৪:৪২:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫