সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সাতক্ষীরায় মেয়েকে তুলে নেওয়ার চেষ্টায় বাধা, মায়ের মাথা ফাটাল বখাটেরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৮:৩৮ অপরাহ্ণ, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার সময় বাধা দেওয়ায় তার মাকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। সোমবার (৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার দহাকুলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নারী দহাকুলা গ্রামের মীর মাহমুদুল্লাহর স্ত্রী মাছাঃ হালিমা বেগম জানান, পার্শ্ববর্তী এলাকার মাঃ শহিদুল ইসলামের ছেলে মাঃ শরীফ হাসন (২০) দীর্ঘদিন ধরে তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে উত্যক্ত করে আসছে। মেয়েটি সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।

হালিমা বেগম জানান, সোমবার বিকেলে আমার মেয়ে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হলে শরীফ হাসন ও তার ভাই মাঃ আল আমিন হাসন জোরপূর্বক তাকে একটি ইজিবাইকে তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা টের পেয়ে মেয়েকে উদ্ধার করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময় তারা আমাদের উপর হামলা চালায়।

তিনি আরও জানান, বখাটে শরীফ হাসন, তার ভাই আল আমিন হাসন, বাবা শহিদুল ইসলাম, ছেলে ইমান আলীসহ আরও কয়েকজন লোহার রড, বাঁশের লাঠি ও শাবল দিয়ে আমাকে মারধর করে। তারা আমার মাথায় আঘাত করে রক্তাক্ত করে ও গলায় থাকা ১২ আনার সোনার চেইন ছিনিয়ে নেয়।

স্থানীয়রা আহত হালিমা বেগমকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে (মামলা নং-১৬, তারিখ: ৭-১০-২০২৫)। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় মেয়েকে তুলে নেওয়ার চেষ্টায় বাধা, মায়ের মাথা ফাটাল বখাটেরা

আপডেট সময় : ০৮:৪৮:৩৮ অপরাহ্ণ, বুধবার, ৮ অক্টোবর ২০২৫