সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার করলে চাঁদপুর পুলিশ সুপারের শাস্তির হুঁশিয়ারি

মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় কেউ মা ইলিশ ধরা ও কেনা-বেচার সঙ্গে জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে চাঁদপুর পুলিশ সুপার।

শনিবার (৪ অক্টোবর) সকালে শহরের তিন নদীর মোহনা মোলহেডে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে জেলেদের সঙ্গে এক মতবিনিময় সভায় অভিযান সফল করতে সরকার নির্ধারিত নিষেধাজ্ঞার সময় সবার সহযোগিতা কামনা করেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

তিনি আরো বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ মা ইলিশ নিধন করলে তাকে আইনের আওতায় আনা হবে এবং আর্থিক জরিমানা করা হবে। ইলিশের জন্যই চাঁদপুর সারা দেশে পরিচিত। মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়তে না দিলে ভবিষ্যতে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই মা ইলিশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এই নিষেধাজ্ঞা শুধু শাস্তির জন্য নয়, বরং জেলেদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য। আজ যদি আমরা মা ইলিশ রক্ষা করি, আগামী দিনে আরও বেশি ইলিশ পাওয়া যাবে এবং উপকৃত হবেন আপনারাই।

তিনি আরও বলেন, আইন অমান্য করলে মৎস্য সংরক্ষণ আইনে শাস্তির বিধান রয়েছে। তবে জেলেদের সহায়তায় সরকার খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি গ্রহণ করেছে।

পুলিশ সুপার বলেন, ‘আগামী ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকলে এর সুফল আপনারাই পাবেন। তাই সরকার নির্ধারিত সময়ে নদীতে কেউ জাল ফেলবেন না – এটাই হোক সবার অঙ্গীকার ‘ এছাড়া অভিযান চলাকালে জেলেরা যাতে মাছ শিকারে না নামে, সে বিষয়েও নির্দেশনা দেন তিনি।

মতবিনিময় সভায় জেলা প্রশাসন, জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকতাগণ ও জেলেরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার করলে চাঁদপুর পুলিশ সুপারের শাস্তির হুঁশিয়ারি

আপডেট সময় : ০৯:০০:০৭ অপরাহ্ণ, শনিবার, ৪ অক্টোবর ২০২৫