রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

সিরাজগঞ্জে প্রতিবন্ধী যুবক হত্যায় ৬ আসামী গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২২:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৮১৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় বোন ও তার সহযোগীদের হাতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবক শামীম ইসলাম (২৪) খুন হয়েছেন। এ ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ৬ আসামীকে গ্রেফতার করেছে।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ফারুক হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, ভিকটিমের ছোট বোন রেশমা খাতুন দেহব্যবসার সঙ্গে জড়িত ছিল। একদিন শামীম তার অনৈতিক কার্যকলাপ দেখে ফেলায় রেশমা ও সহযোগীরা তাকে হত্যার পরিকল্পনা করে। গত ২ জুলাই সন্ধ্যায় এসআই মিল এলাকায় শামীমকে ধরে এনে শ্বাসরোধ, এসিড ঢেলে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে ৪ জুলাই কচুরিপানায় ঢাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রেশমা খাতুন (২৫), হাবিজা খাতুন (৪২), গোলাম মোস্তফা (৫৫), সুমন চন্দ্র ভৌমিক (২৮), তপু সরকার (১৯) ও শফিকুল ইসলাম (৪০) গ্রেফতার হয়। এর মধ্যে রেশমা, হাবিজাসহ ৪ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জেলা পুলিশ সুপার মো. ফারুক হোসেন আরও বলেন, যেকোনো চাঞ্চল্যকর ঘটনার দ্রুত রহস্য উদঘাটনে পুলিশ বদ্ধপরিকর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

সিরাজগঞ্জে প্রতিবন্ধী যুবক হত্যায় ৬ আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৬:২২:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫