সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

প্রশাসনের চোখে ধুলো: জরিমানার পরও কপোতাক্ষের ভাঙন থেকে বালু উত্তোলন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৩:১২ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৮০১ বার পড়া হয়েছে
কয়রা (খুলনা) প্রতিনিধিঃফরহাদ হোসাইন
খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের গোবরা হরিণখোলার কপোতাক্ষ নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি। ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও মুচলেকার পরও রাতের আঁধারে ফের সক্রিয় হয়েছে বালু ব্যবসায়ীরা।
কয়েক দিন আগে গভীর রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এক লাখ টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হলেও একই স্থান থেকে আবারও বালু তোলা শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আটক হওয়া ব্যক্তিরাই পুনরায় এ কাজে জড়িয়েছেন।
এলাকাবাসী বলছেন, বালুদস্যু হারুন ও তার সহযোগীরা প্রশাসনের চোখে ধুলো দিয়ে অবাধে বালু তুলছেন। এর সঙ্গে স্থানীয় কিছু রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি কালাম মেম্বার ও প্রভাবশালী ব্যবসায়ীর যোগসাজশ রয়েছে।
সরকারি উদ্যোগে কোটি কোটি টাকা ব্যয় করে কপোতাক্ষ নদের ভাঙন রক্ষার কাজ চলছে। কিন্তু লাগাতার বালু উত্তোলনের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে বাঁধ ভেঙে হাজারো মানুষ আবারও জলাবদ্ধতার মুখে পড়বে।
কয়রার একাধিক বাসিন্দা বলেন, ‘প্রশাসন যদি সত্যিই কঠোর পদক্ষেপ নিত, তবে এতদিনে বালু সিন্ডিকেটের কার্যক্রম বন্ধ হয়ে যেত। কিন্তু টাকার কাছে নতি স্বীকার করায় কিছুই হচ্ছে না।’
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্যাহ আল বাকী বলেন, ‘বুধবার রাতে অভিযান পরিচলনা করে ৩ জনকে আটক করা হয়েছে, অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে কেউ জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। ‘
ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

প্রশাসনের চোখে ধুলো: জরিমানার পরও কপোতাক্ষের ভাঙন থেকে বালু উত্তোলন

আপডেট সময় : ০৮:০৩:১২ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫