রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল

খুবিতে গনিত ক্লাবের যাত্রা: দায়িত্ব পেয়েছে পরমা-পলাশ

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ম্যাথ ক্লাবের উদ্যোগে ‘মাইন্ড ওভার ম্যাথ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ০১ নং একাডেমিক ভবনের গণিত ডিসিপ্লিনে এ অনুষ্ঠানে ম্যাথ ক্লাবের সভাপতি হিসেবে গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসবিহা তাবাসসুম পরমা এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আনিসুর রহমান পলাশ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি স্কুলের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ম্যাথ  ক্লাব শিক্ষার্থীদের  জন্য বিরাট সুযোগের পথ উন্মোচন করবে। এই ক্লাব শুধুমাত্র ম্যাথ ডিসিপ্লিনই নয় অন্যান্য ডিসিপ্লিনের মধ্যে সুসম্পর্ক ও সংযোগ স্থাপনে সহায়তা করবে। যা ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, একটি ক্লাব পরিচালনা করতে অর্থের প্রয়োজন হয়। তাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সকল শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যতে আরও সফলভাবে এবং বড়ও পরিসরে ক্লাবটি পরিচালিত হতে পারে।
এছাড়াও গণিত ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. লস্কর এরশাদ আলী বলেন, আজকের এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। আমি বিজয়ীদের শুভকামনা জানাচ্ছি। আশাকরি এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের গণিত চর্চা সমৃদ্ধ হবে এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।
তাছাড়াও কমিটি অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি: বাধন রায়, সৌম্য জ্যোতি চক্রবর্তী ঊষা; যুগ্ম সম্পাদক: মো. নূর আলম, শামসুন্নাহার চয়নিকা; কোষাধ্যক্ষ: বি.এম. রেফাতুজ্জামান লাবিব; গবেষণা ও প্রকাশনা সম্পাদক: আল-আমিন হোসাইন; সাংগঠনিক সম্পাদক: আয়েশা আক্তার
প্রোগ্রামিং ও অলিম্পিয়াড সম্পাদক: নুসরাত ইয়াসমিন কণা; প্রচার ও প্রকাশনা সম্পাদক: তামিম হাসান; অফিস সম্পাদক: মো. শামীম আহমেদ লিওন; কার্যনির্বাহী সদস্য: মেফাদুজ্জামান রাতুল, ইউসুফ হোসাইন, রাতুল মন্ডল দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতি তাসবিহা তাবাসসুম পরমা বলেন, ম্যাথ ক্লাব আমাদের একটা স্বপ্নের নাম। শুরুতেই আমাদের প্রয়াশ ছিল এধরনের ক্লাব প্রতিষ্ঠা করার। যেখানে গণিত চর্চা, রিসার্চ ও সুদূরপ্রসারী কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শক্তিশালী ম্যাথ কমিউনিটি গড়ে উঠবে। সবশেষে তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।
ট্যাগস :

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র

খুবিতে গনিত ক্লাবের যাত্রা: দায়িত্ব পেয়েছে পরমা-পলাশ

আপডেট সময় : ১০:২৪:৩১ অপরাহ্ণ, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫