সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সেমিনারে যোগ দিচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা, জনসংযোগ ও শাখার উপ-পরিচালক মো. রাজিবুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির আল ফিকহ অ্যান্ড উসুল আল ফিকহ বিভাগ আয়োজিত সেমিনারটি আল শাফী কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে। সেখানে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ‘বাংলাদেশের আইনি ব্যবস্থায় শরিয়া আইনের একীভূতকরণ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন। এ সময় তিনি বাংলাদেশের আইনি কাঠামোয় শরিয়া আইন অন্তর্ভুক্তির তাত্ত্বিক ও ব্যবহারিক দিক, সমসাময়িক আইনে এর প্রয়োগ এবং সামাজিক-সাংস্কৃতিক প্রভাব নিয়ে আলোচনা করবেন।
প্রসঙ্গত, সেমিনারে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, আইনজীবী ও শিক্ষার্থীরা অংশ নেবেন।
ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি

আপডেট সময় : ১০:১৭:১০ অপরাহ্ণ, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫