সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

পাঁচ শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে এনবিআর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৯:৪২ অপরাহ্ণ, সোমবার, ১১ আগস্ট ২০২৫
  • ৭৬২ বার পড়া হয়েছে

২০২৫-২৬ করবর্ষে পাঁচ শ্রেণির ব্যক্তির ওপর অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ সোমবার চেয়ারম্যান আবদুর রহমান খান সাক্ষরিত এ সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে এনবিআর।

এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, এই আদেশ দ্বারা, ৪ আগস্ট, ২০২৫ সাল থেকে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য নিম্নোক্ত ক্ষেত্র ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে (িি.িবঃধীহনৎ.মড়া.নফ) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।

যে পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া থেকে ছাড় দেওয়া হয়েছে, তারা হলেন ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণ।

তবে উল্লিখিত করদাতারা ইচ্ছে করলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে ওপরে উল্লিখিত করদাতা ব্যতীত অন্য যেকোনো স্বাভাবিক ব্যক্তি অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত অথবা যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে উক্ত করদাতা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

পাঁচ শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে এনবিআর

আপডেট সময় : ০৯:০৯:৪২ অপরাহ্ণ, সোমবার, ১১ আগস্ট ২০২৫