সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

৩৫ বছর পর রাকসু নির্বাচন: ভোটার তালিকায় নেই বিদেশি শিক্ষার্থীরা

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে সেই তালিকায় নেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নাম।

ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও নির্বাচনে অংশগ্রহণের দাবিতে সরব হয়েছেন বিদেশি শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রতিনিধিত্ব পেলে তারা নিজেদের সমস্যাগুলো ছাত্র সংসদের মাধ্যমে তুলে ধরতে পারবেন। তবে নির্বাচন কমিশনের প্রধান জানান, রাকসুর অর্ডিন্যান্সে বিদেশি শিক্ষার্থীদের নিয়ে তেমন কোন আইন নেই। শীঘ্রই কমিশনের মিটিং এর মাধ্যমে তাদের ভোট দেওয়ার ব্যাপারটির সিদ্ধান্ত নেয়া হবে।

রাকসুতে প্রতিনিধিত্ব চেয়ে নেপালি শিক্ষার্থী সুমিত শর্মা বলেন, “রাকসু নির্বাচনে যদি আমাদের একজন প্রতিনিধি থাকে, তাহলে ডরমেটরির সুবিধা-অসুবিধাসহ নানা সমস্যা নিয়ে কথা বলার সুযোগ হবে। এতে আমাদের অনেক সাপোর্ট মিলবে।”

আরেক নেপালি শিক্ষার্থী অর্চনা শাহ বলেন, “আমরা রাকসু নির্বাচনে প্রতিনিধিত্ব চাই। এজন্য আমাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।”

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আমজাদ হোসেন বলেন, “বিদেশি শিক্ষার্থীদের নিয়ে রাকসুর অর্ডিন্যান্সে বিশেষ কোনো আইন নেই। তবে যেহেতু তারা নিয়মিত শিক্ষার্থী, তাদের বিষয়ে কমিশনের আসন্ন মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হবে। খসড়া ভোটার তালিকায় সংযোজন-বিয়োজনের সুযোগ আছে। আগামী ৪-৫ দিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। যদি তারা ভোটার হন, তবে অবশ্যই ভোট দিতে পারবেন।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

৩৫ বছর পর রাকসু নির্বাচন: ভোটার তালিকায় নেই বিদেশি শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৬:৪৯:৩৬ অপরাহ্ণ, রবিবার, ১০ আগস্ট ২০২৫