সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৪:০৯ অপরাহ্ণ, রবিবার, ১০ আগস্ট ২০২৫
  • ৮০৩ বার পড়া হয়েছে

মো সামিউল হাসান স্বাধীন- ক্যাম্পাস প্রতিনিধি:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মরত ক্যাম্পাস সাংবাদিকেরা।

রবিবার (১০ আগস্ট) সকাল ১১ ঘটিকায় নোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্হিত ছিলেন নোবিপ্রবি সাংবাদিক সমিতি, নোবিপ্রবি প্রেসক্লাব এবং নোবিপ্রবি রিপোটার্স ইউনিটির ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে সাংবাদিক সমিতির সভাপতি ইমাম হোসেন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। কিন্তু অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই হামলার শিকার হতে হচ্ছে। আইন কাগজে-কলমে থাকলেও বাস্তব প্রয়োগ অনুপস্থিত। একজন সাংবাদিককে হত্যা মানে গণতন্ত্রকে হত্যা করা। আমরা চাই সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানির প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”

নোবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন মিয়া বলেন, “তুহিনকে দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে দুর্বৃত্তরা হত্যা করেছে। অতীত ও বর্তমান দুই সময়েই সাংবাদিকরা হামলা, মামলা ও হত্যার শিকার হচ্ছে। সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্রশাসনিকভাবে সুরক্ষা দিতে হবে। একজন সাংবাদিককে হত্যা করা মানে একটি সত্যকে হত্যা করা। বিচার না হলে আমরা সাংবাদিক সমাজ অন্তর্র্বতী সরকারকে বয়কট করব।”

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

আপডেট সময় : ০৬:০৪:০৯ অপরাহ্ণ, রবিবার, ১০ আগস্ট ২০২৫