মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক শিক্ষা ব্যবস্থাকে আরও উজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে

মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন বলেছেন, “শিক্ষা ব্যবস্থাকে আরও উজ্জীবিত করা এবং উন্নত বিশ্বে শিক্ষার্থীদের কর্মমুখী করে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, সংস্কার উদ্যোগ বলতে এমন পরিকল্পনা ও কার্যক্রমকে বোঝায় যা বিদ্যমান শিক্ষা ব্যবস্থার মান, কাঠামো, সুযোগ ও পদ্ধতিকে উন্নত করে। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ প্রদান করা, যাতে তারা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি উল্লেখ করেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি, আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধের সাথে সঙ্গতি রক্ষা জরুরি। পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা চালু করে চাকরি, উদ্যোক্তা ও জীবনদক্ষতা অর্জনে সহায়ক পাঠক্রম প্রণয়ন প্রয়োজন।

৯ আগষ্ট শনিবার কচুয়া উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা সংস্কার উদ্যোগ এঊঘ-ত কনফারেন্স ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের পাটোয়ারী। শুরুতে বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান ও ফুল দিয়ে বরণ করে নেয়। পরে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ এবং স্বপ্নপূরণ প্রবাসী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহিন পাটোয়ারী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিআইপি এম এম সেলিম
রামগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মাহফুজুর রহমান ভূঁইয়া,বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আল বাকী,বাংলাদেশ টেলিকমিউনিকেশনের অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল মতিন পাটোয়ারী,সাচার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রমুখ।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন,নিন্দপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান,বিতারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনির হোসেন,
মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ,
বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক শিক্ষা ব্যবস্থাকে আরও উজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে

আপডেট সময় : ১০:২৭:০৩ অপরাহ্ণ, শনিবার, ৯ আগস্ট ২০২৫