সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সিরাজগঞ্জে রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ফাটল! প্রশাসনের তদন্তে অনিয়মের প্রমাণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪৯:০১ অপরাহ্ণ, শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের একটি উন্নয়ন প্রকল্পে রাস্তা নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই ফাটল ধরেছে। এনিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। প্রকল্পের নকশা অনুযায়ী রড দিয়ে আরসিসি (জঈঈ) রাস্তা নির্মাণের কথা থাকলেও, বাস্তবে রড ছাড়া সিসি (ঈঈ) ঢালাই করে নিম্নমানের কাজ সম্পন্ন করার অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় পাঁরপাচিল বদিউজ্জামানের বাড়ি থেকে মান্নানের বাড়ি অভিমুখে রাস্তা নির্মাণ প্রকল্পে ৯ লাখ ৫৯ হাজার ২০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওয়ার্ক অর্ডার অনুযায়ী রাস্তা আরসিসি করার কথা থাকলেও, ঠিকাদার দ্রুত কাজ শেষ করতে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করে সিসি ঢালাই করেন। এর ফলে কাজ শেষ হওয়ার আগেই ফাটল ধরায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তাটি পুনর্র্নিমাণের দাবি জানিয়েছেন।

সরেজমিন পরিদর্শনে গিয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক সচিব ও প্রশাসক অভিযোগের সত্যতা পান। তারা জানান, প্রকল্পে আরসিসি রাস্তার পরিবর্তে সিসি ঢালাই করায় রাস্তা দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি টেকসই হয়নি।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ফাটল! প্রশাসনের তদন্তে অনিয়মের প্রমাণ

আপডেট সময় : ০৯:৪৯:০১ অপরাহ্ণ, শুক্রবার, ৮ আগস্ট ২০২৫