মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কচুয়ায় শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ পেল দরিদ্র ও মেধাবী ছাত্রীরা

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে বিতারা ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।

প্রধান অতিথি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন,”শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। শুধু বই পড়লেই চলবে না, স্বাস্থ্য ঠিক রাখতে হবে, শৃঙ্খলা ও সততার সাথে এগিয়ে যেতে হবে।” তিনি আরো বলেন প্রত্যেক শিক্ষার্থীকে নিজের ভেতরে ইতিবাচক মনোভাব, দেশপ্রেম, এবং নৈতিক মূল্যবোধ তৈরি করতে হবে।

পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত হাত ধোয়া, স্যানিটারি ন্যাপকিন ব্যবহার, এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানার অভ্যাস গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠান শেষে তিনি মাদ্রাসার শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন, শিক্ষা বিষয়ে দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন।

উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন—

বিতারা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রাকিবুল ইসলাম,বিতারা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রেদোয়ানুল হক,প্রভাষক মোজাম্মেল হক,জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষক দেলোয়ার ও সহকারী শিক্ষক রোকসানা বেগম
সহ এলাকার গণ্যমান্য শিক্ষকবৃন্দ।

আয়োজনে সহায়তা করে ০৩নং বিতারা ইউনিয়ন পরিষদ। এই উদ্যোগে উপকৃত হয় বহু শিক্ষার্থী। শিক্ষার্থীরা বলেন, “এই উপহার আমাদের পড়াশোনায় অনেক সাহায্য করবে। আমরা আরও ভালো করতে চেষ্টা করব।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কচুয়ায় শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ পেল দরিদ্র ও মেধাবী ছাত্রীরা

আপডেট সময় : ০৫:১৮:০৬ অপরাহ্ণ, সোমবার, ৪ আগস্ট ২০২৫