মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনি, দুইজন নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৫৬:২৩ অপরাহ্ণ, সোমবার, ৪ আগস্ট ২০২৫
  • ৭৮০ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।তবে এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।

সিরাজগঞ্জ সদর নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে গরু চুরি করে নৌকায় যমুনা নদী পার হচ্ছিল চক্রটি। স্থানীয়দের হাতে ধরা পড়ে দুজন গণপিটুনির শিকার হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কাজিপুর উপজেলার চরাঞ্চল থেকে ৫-৬ জনের একটি চক্র নৌকায় করে গরু চুরি করে পালানোর সময় স্থানীয়দের নজরে আসে। এরপর স্থানীয়রা নিজেদের নৌকা নিয়ে তাদের ধাওয়া করে।

পাঁচঠাকুরি এলাকায় পৌঁছে চোর সন্দেহে নৌকাটি থামিয়ে দেয় উত্তেজিত জনতা। এসময় নৌকার ভেতর পা বাঁধা অবস্থায় বেশ কয়েকটি গরু দেখতে পায় তারা। পরে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

এদিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনি, দুইজন নিহত

আপডেট সময় : ০৪:৫৬:২৩ অপরাহ্ণ, সোমবার, ৪ আগস্ট ২০২৫