মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ছররা গুলিতে বাংলাদেশী ঘের ব্যবসায়ী আলম গুরুতর আহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৩:০৯ অপরাহ্ণ, সোমবার, ৪ আগস্ট ২০২৫
  • ৭৬৫ বার পড়া হয়েছে

সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা :সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ) এর ছররা গুলিতে শেখ আলমগীর হোসেন আলম নামের এক ঘের ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে চারটার দিকে ভোমরা স্থলবন্দর এলাকার লক্ষীদাড়ি সীমান্তের এক নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আলমগীর হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি গ্রামের শেখ সাঈদ হোসেনের ছেলে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর হোসেন জানান, বাড়ির নিকটবর্তী সীমান্তবর্তী কুমড়োর খালের পাশে শূন্যরেখা বরাবর তার একটি মাছের ঘের রয়েছে।

সাম্প্রতিক অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যায়। সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে তিনি ওই ঘের নেট দিয়ে ঘিরতে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোঁড়ে। এতে তার মাথা, মুখমন্ডল, ডান চোখসহ বিভিন্ন স্থানে ছররা গুলি লাগে।

সাতক্ষীরা সদর হাসপাতালেল জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ এবিএম আক্তার মারুফ জানান, সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে আলমগীরকে জরুরী বিভাগে আনা হয়। তার মুখমণ্ডল , মাথাসহ বিভিন্ন স্থানে ছররা গুলি লাগার চিহ্ন রয়েছে।বিশেষ করে ডান চোখের অবস্থা খুবই খারাপ।

তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয় সাতক্ষীরার ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার জহির আহম্মেদ জ বলেন, আলম নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছেন। ঘটনার তদন্ত করা হচ্ছে,পরে জানানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ছররা গুলিতে বাংলাদেশী ঘের ব্যবসায়ী আলম গুরুতর আহত

আপডেট সময় : ০২:০৩:০৯ অপরাহ্ণ, সোমবার, ৪ আগস্ট ২০২৫