মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সফরমালী উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নেসফরমালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিদ্যালয় হলরুমে আয়োজিত এ সমাবেশের আয়োজন করা হয়।বিদ্যালয়ের সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাশেমর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়।

শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ মাহমুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসান আলী, সিনিয়র শিক্ষিকা পারভীন বেগম, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, ক্লাশ শিক্ষক আব্দুল খালেক গাজী, বিদ্যালয় অভিভাবক কমিটির সদস্য হেলাল হোসেন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সফরমালী উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

আপডেট সময় : ০৩:১২:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫