মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

২০২৫-২৬ সেশনের ফেলোদের সংবর্ধনা দিল রাবি আইবিএস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) ২০২৫-২০২৬ সেশনের ফেলোদের সংবর্ধনা দিয়েছে আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

এ সময় আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সভাপতি ড. ফজলুর রহমান বলেন, “নতুন গবেষকদের সংবর্ধনা দেওয়ার সময় মনে হয়, আমি যদি আবার যেতে পারতাম। আইবিএস সেই ধরনের প্রতিষ্ঠান, যেখানে কোনো মত পার্থক্যের ভেদাভেদ নেই।

আমার অনেক পরিচয় আছে, কিন্তু একজন আইবিএস ফেলো হিসেবে পরিচয় দিতে সবসময় গর্ব বোধ করি। আইবিএস অর্জনের জায়গা। এই জ্ঞানকে পুঁজি করে সারা জীবন পরিচালনা করা যাবে খুব ভালোভাবে। আইবিএস সব জায়গায় উর্বর।”

নতুন ফেলোদের স্বাগত জানিয়ে রাবি ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এর পরিচালক অধ্যাপক মোস্তফা কামাল বলেন, “গবেষকদের পরিবর্তন হলে আমাদেরও পরিবর্তন আসে। কারণ গবেষণা একটি চলমান প্রক্রিয়া, যেখানে নতুন মানুষ নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গি নিয়ে আসে।

আমরা নিজেরাও গবেষকদের কাজ ও ভাবনা থেকে অনেক কিছু শিখি, যা আমাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়ক হয়। এভাবেই গবেষণার পরিসর বিস্তৃত হয় এবং একটি ইতিবাচক অ্যাকাডেমিক পরিবেশ গড়ে ওঠে।”

অ্যালামনাইদের মধ্যে একজন, জোবাইদা আয়েশা (চায়না) বলেন, “আমরা অত্যন্ত সৌভাগ্যবান ছিলাম, কারণ আমরা অনেকগুলো অভিজ্ঞ প্রফেসর পেয়েছিলাম, যাঁদের হাত ধরেই আমরা গবেষণার পথে এগিয়ে গিয়েছিলাম। আইবিএস-এ আসার সুযোগ সবাই পায় না, কিন্তু আপনারা যারা এসেছেন, আপনারা অবশ্যই সৌভাগ্যবান।

আইবিএস থেকে যে জ্ঞান, যে অভিজ্ঞতা লব্ধ করেছিলাম, তার উপরে ভিত্তি করেই আমার ৩১ বছরের কর্মজীবনে পথ চলেছি। আমি মনে করি, আইবিএস আমার সব কিছুর সঙ্গে সহযোগী ভূমিকা পালন করে আসছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

২০২৫-২৬ সেশনের ফেলোদের সংবর্ধনা দিল রাবি আইবিএস

আপডেট সময় : ০৭:১৩:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫