মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কচুয়ার বিতারা বাজারে নতুন ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন করলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা বাজারে দীর্ঘদিন ধরে অকেজো হয়ে থাকা পুরনো ব্রিজের স্থলে নতুন ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থান ও জায়গা সংক্রান্ত জটিলতা পরিদর্শন করেছেন চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহসান কবির।

সোমবার দুপুরে তিনি পরিদর্শনে এসে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্রিজ নির্মাণে কোনো জায়গা সংক্রান্ত জটিলতা রয়েছে কি না, তা যাচাই করেন। এসময় তিনি জানান, নতুন ব্রিজ নির্মাণের জন্য ইতোমধ্যে ডিজাইন চূড়ান্ত হয়েছে।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল আলীম লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ রাকিবুল ইসলাম, ইউপি সদস্য ইউনুস মুন্সী,স্থানীয় অধিবাসী মতিন মোল্লা,মিজান মোল্লা সহ গণ্যমান্য ব্যক্তি, বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ।

পরিদর্শন শেষে ইউপি প্রশাসক মোহাম্মদ রাকিবুল ইসলাম ব্রিজের উভয় পাশে থাকা দোকানদারদের অস্থায়ী দোকান সরিয়ে নেওয়ার আহ্বান জানান এবং ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, “এই ব্রিজটি নির্মাণ হলে বাজার এলাকার জনসাধারণের যাতায়াতে যেমন সুবিধা হবে, তেমনি স্থানীয় ব্যবসারও উন্নয়ন ঘটবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কচুয়ার বিতারা বাজারে নতুন ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন করলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী

আপডেট সময় : ০৬:৫৮:৩১ অপরাহ্ণ, সোমবার, ২৮ জুলাই ২০২৫