মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৮:৫২ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো মুন্সেফেরচর কাঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (৩)।ইউপি সদস্য এরশাদ মিয়া বলেন, পাশাপাশি বাড়ির দুই শিশু আলিফ ও মায়ামনি বৃষ্টির সময় খেলতে বের হয়।

এ সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি ডোবার (গর্ত) পানিতে পড়ে যায় তারা। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:২৮:৫২ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫