সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

টেক্সাসে ভয়াবহ বন্যা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৫৬:৫৫ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৭৯৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩। এর মধ্যে ১৫ জনই শিশু। শত শত উদ্ধারকারী জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা বলেন, উদ্ধার অভিযান চলবে যতক্ষণ না শেষ ব্যক্তিকে পাওয়া যায়।

অভিযান দ্বিতীয় রাতে গড়ালে স্থানীয় কর্মকর্তারা জানান, গুয়ার্দালুপে নদীর তীরে অবস্থিত একটি খ্রিস্টান যুব শিবির থেকে এখনও ২৭টি শিশু নিখোঁজ রয়েছে। এই শিবিরের অনেক শিশুই ছিল ১২ বছরের নিচে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পিতা-মাতা ইতিমধ্যেই সন্তানদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে।

সপ্তাহান্তজুড়ে মধ্য টেক্সাসে একাধিক ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা জারি রয়েছে। শনিবার এক প্রেস ব্রিফিংয়ে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, উদ্ধার তৎপরতা জোরদারে তিনি একটি সম্প্রসারিত দুর্যোগ ঘোষণা স্বাক্ষর করেছেন। তিনি বলেন, আমরা নিরলসভাবে কাজ করবো যতক্ষণ না প্রতিটি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়। কাজ শেষ না হওয়া পর্যন্ত থামবো না। স্থানীয় কর্মকর্তারা জানান, এটি এখনো উদ্ধার অভিযান হিসেবেই চালানো হচ্ছে। নদীর তীর ধরে তল্লাশি চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, তার প্রশাসন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানান, কোস্টগার্ডও উদ্ধার অভিযানে যোগ দেবে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, সপ্তাহান্তে আরও ভারি বৃষ্টিপাত হতে পারে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

টেক্সাসে ভয়াবহ বন্যা

আপডেট সময় : ০৩:৫৬:৫৫ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫