মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০০:২১ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৭৭১ বার পড়া হয়েছে

জেলার সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে সাদেক হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চরতি ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।

শনিবার সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলী বলেন, ‘কিছুদিন ধরে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা থেকে একটি হাতির পাল লোকালয়ে ঢুকে কৃষকদের জমিতে তাণ্ডব চালাচ্ছিল। শুক্রবার রাতে স্থানীয় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন সাদেক হোসেন। এ সময় একটি বন্য হাতি তাকে পেয়ে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয়।’

ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৫:০০:২১ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫