সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

পাকিস্তানে ভবন ধসে আটকে পড়াদের অনুসন্ধান চলছে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪৫:০৩ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৮০৮ বার পড়া হয়েছে

পাকিস্তানে শুক্রবার একটি পাঁচ তলা ভবন ধসে কমপক্ষে আট জন নিহত ও নয় জন আহত হয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নীচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে করাচি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় সকাল ১০টার কিছু পরে করাচির দরিদ্র লিয়ারি এলাকায় পাঁচ তলা ভবন ধসের এ ঘটনাটি ঘটে।

এলাকাটি এক সময় দলবদ্ধ সহিংসতায় জর্জরিত ছিল এবং পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক এলাকাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হত।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আরিফ আজিজ এএফপিকে বলেন, ভবনটিতে প্রায় ১শ’ লোক বাস করত বলে জানা গেছে।

ভবনটির বাসিন্দা শংকর কামহো (৩০) বলেন, প্রায় ২০টি পরিবার ভবনে বাস করছে।
ঘটনার সময় তিনি ভবনটিতে ছিলেন না।

তিনি ঘটনাস্থল থেকে বলেন, ‘ফোনে আমার স্ত্রী আমাকে ভবনটিতে ফাটল ধরার কথা জানালে, আমি তাকে অবিলম্বে ভবন থেকে বেরিয়ে যেতে বলি।’

শংকর আরো বলেন, আমার স্ত্রী প্রতিবেশীদের এ বিষয়ে সতর্ক করেছিলেন। কিন্তু তখন এক নারী তাকে বলেছিলেন যে, এই ভবনটি কমপক্ষে আরো ১০ বছর টিকে থাকবে।

তিনি বলেন, আমার স্ত্রী আমাদের মেয়েকে নিয়ে ভবন থেকে বের হয়ে আসেন। এর প্রায় ২০ মিনিট পর ভবনটি ধসে পড়ে।

সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে মৃতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে এবং নয় জন আহত হয়েছে।

উদ্ধার অভিযানের অংশ হিসেবে থাকা এধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাদ এধি এএফপিকে বলেন, ‘এখনও কমপক্ষে আট থেকে ১০ জন আটকা পড়ে থাকতে পারে।

তিনি ভবনটিকে ‘জীর্ণ ভবন’ হিসাবে অভিহিত করেছেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে ভবন ধসে আটকে পড়াদের অনুসন্ধান চলছে

আপডেট সময় : ০৩:৪৫:০৩ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫