সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

নাইজারে হামলায় ১০ সেনা নিহত, আহত ১৫

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৩:২৮ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নাইজারের পশ্চিম সীমান্তের কাছে বুরকিনা ফাসোতে শুক্রবার সন্দেহভাজন জিহাদিদের জোড়া হামলায় ১০ জন সেনা নিহত ও ১৫ সেনা আহত হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে নাইজারের নিয়ামে থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় অংশ নেওয়া ৪১ জন হামলাকারীও নিহত হয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশটি বর্তমানে সামরিক জান্তা কর্তৃক পরিচালিত হচ্ছে।

গত এক দশক ধরে আল-কায়েদা ও ইসলামিক জিহাদি সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক জান্তা লড়াই করছে।

প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সালিফু মোদি এক বিবৃতিতে বলেছেন, ‘কয়েক শত হামলাকারী একযোগে গোথেয় বিভাগের বোলাউন্ডজৌঙ্গা ও সামিরায় হামলা চালিয়েছে।

জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ১০ জন সৈন্য নিহত ও ১৫ জন আহত হয়েছে।

এতে আরো বলা হয়েছে, শত্রুপক্ষের ৪১ জনকে হত্যা করা হয়েছে।

গোথিয়ে বিভাগটি মালি ও বুরকিনা ফাসো সীমান্তের কাছে অবস্থিত এবং দীর্ঘদিন ধরে জিহাদি হামলার জন্য পরিচিত একটি অঞ্চল।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নাইজারে হামলায় ১০ সেনা নিহত, আহত ১৫

আপডেট সময় : ০২:৪৩:২৮ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫