সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

তাপপ্রবাহের প্রভাবে স্পেনে তাপদাহে দুই জনের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৮:০৬ অপরাহ্ণ, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৮০০ বার পড়া হয়েছে

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ তাপপ্রবাহের মধ্যে তাপদাহে দুজন মারা গেছে।

দেশটির দমকল কর্মীরা জানিয়েছে, তারা দেশটির উত্তর-পূর্বাঞ্চলে দুটি মৃতদেহ খুঁজে পেয়েছেন।

বার্সেলোনা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলতি সপ্তাহে ইউরোপ জুড়ে চলমান তাপপ্রবাহ উচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে দিয়েছে।

প্রাকৃতিক দুর্যোগটির কারণে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

তাপপ্রবাহের কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

স্পেনের কাতালোনিয়া অঞ্চলের কর্তৃপক্ষ মঙ্গলবার লেরিদা প্রদেশে প্রায় একই সঙ্গে দুটি স্থানে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ১৪ হাজার  মানুষকে তাদের বাড়িতে আটকা পড়েছে।

কসকো শহরের কাছে একটি অগ্নিকাণ্ডে ‘অগ্নিনির্বাপক কর্মীরা দুজনকে মৃত অবস্থায় পেয়েছেন’ বলে অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ স্পষ্ট নয়, তবে পরিষেবা জানিয়েছে যে, সাম্প্রতিক তাপ, শুষ্ক পরিস্থিতি ও ঝড়ের কারণে সৃষ্ট তীব্র বাতাস আগুনের তীব্রতা বাড়িয়েছে।

কাতালোনিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট সালভাদোর ইলা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, ‘আগ্নিকাণ্ডের ফলে দুই ব্যক্তির মৃত্যুর খবর শুনে তিনি হতবাক’ হয়ে গিয়েছেন।

কয়েক ঘন্টা আগে, অঞ্চলটির পুলিশ দুই বছরের একটি ছেলের মৃত্যুর খবর জানিয়েছিল। শিশুটি কয়েক ঘন্টা ধরে রোদে পার্ক করা একটি গাড়িতে ছিল।

স্পেন তীব্র তাপ প্রবাহের মধ্যে রয়েছে। অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গেছে এবং জুন মাসের জন্য বেশ কয়েকটি তাপ রেকর্ড স্থাপন করা হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় শহর কর্ডোবায় একজন ও বার্সেলোনায় একজনের মৃত্যু হয়েছে। উভয়ই শনিবার রাস্তার কাজ করার সময় তাপদাহের শিকার হয়েছে।

বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপ প্রবাহ ও ঝড়ের মতো চরম আবহাওয়ার ঘটনাগুলো আরও তীব্র হয়ে উঠছে।

বিগত তাপ প্রবাহের সময় ইউরোপে কয়েক হাজার মানুষ মারা গেছে। যার ফলে কর্তৃপক্ষ বৃদ্ধ, তরুণ ও অসুস্থ মানুষের জন্য সতর্কতা জারি করেছে।

বিশেষজ্ঞরাও এই তাপ প্রবাহকে ‘নীরব ঘাতক’ বলে অভিহিত করে তাদের জন্য সতর্কতা জারি করেছেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

তাপপ্রবাহের প্রভাবে স্পেনে তাপদাহে দুই জনের মৃত্যু

আপডেট সময় : ০২:২৮:০৬ অপরাহ্ণ, বুধবার, ২ জুলাই ২০২৫