সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

রাশিয়ার ড্রোন হামলায়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৮:২৬ অপরাহ্ণ, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৭৯৪ বার পড়া হয়েছে

রাশিয়া ইউক্রেনের খারকিভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার ওই অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে লিখেছেন, ‘বোরিভস্কে গ্রামের একটি খামারে রাশিয়ার হামলার ফলে গুদাম ও যানবাহনে আগুন লেগে যায়। ফলে এক ব্যক্তি নিহত ও আরো এক জন আহত হয়েছেন।’

তিনি আরো বলেন, ভোলোস্কা বালাক্লিয়া গ্রামের আরেকটি খামারও লক্ষ্যবস্তু  করে হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় একটি গুদাম আগুনে পুড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে লিখেছেন, খারকিভের নভোবাভারস্কি জেলা শহরে রাশিয়ার হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার পশ্চিম সারাতোভ অঞ্চলে একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে।

তারা জানিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত ‘রাশিয়ান সামরিক ইউনিটগুলোকে জ্বালানি ও লুব্রিকেন্ট সরবরাহ’ করার জন্য মস্কো এই শোধনাগারটি ব্যবহার করে।

রাশিয়ান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রতিবেশী দেশটিতে আক্রমণের তিন বছরেরও বেশি সময় পরেও, ইউক্রেনের মাটিতে লড়াই অব্যাহত রয়েছে।
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে।

facebook sharing button
messenger sharing button
ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রাশিয়ার ড্রোন হামলায়

আপডেট সময় : ০২:০৮:২৬ অপরাহ্ণ, বুধবার, ২ জুলাই ২০২৫