সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

নেতানিয়াহুর চলে যাওয়া উচিত: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনেট

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে বলেছেন, ‘নেতানিয়াহু অনেক বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন—এটা আর স্বাভাবিক নয়। তাকে এখনই সরে দাঁড়াতে হবে।’

শনিবার ইসরায়েলের চ্যানেল ১২-এ সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বেনেট বলেন, ‘নেতানিয়াহু গত ২০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। এটা অতিরিক্ত এবং দেশের জন্য স্বাস্থ্যকর নয়।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলি সমাজে যে বিভাজন ও বিদ্বেষ তৈরি হয়েছে, তার গুরুতর দায় নেতানিয়াহুর ওপরই বর্তায়।’

ইহুদিবাদীদের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, গাজা যুদ্ধ শুরুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছে, তাতে অনেকেই তার পদত্যাগ দাবি করছেন, যার মধ্যে গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনার বিষয়টিও অন্তর্ভুক্ত।

গাজার যুদ্ধ পরিস্থিতি ও তার ব্যর্থ ব্যবস্থাপনার কারণে ইসরায়েলের ভেতরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ ও পদত্যাগের দাবি জোরালো হয়েছে। এই প্রেক্ষাপটে বেনেটের বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ২০২১ সালে বেনেট নিজেও ডানপন্থি রাজনীতিবিদ হয়েও নেতানিয়াহুবিরোধীদের সঙ্গে জোট গঠন করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। তবে বেনেটের নেতৃত্বাধীন সেই জোট সরকার মাত্র এক বছরেই ভেঙে পড়ে। এরপর অনুষ্ঠিত আগাম নির্বাচনে নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন, এবার উগ্র ডানপন্থি ও চরমপন্থী ধর্মীয় দলগুলোর সমর্থন নিয়ে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নেতানিয়াহুর চলে যাওয়া উচিত: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনেট

আপডেট সময় : ০৭:১৯:২০ অপরাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫