রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

১২ দিনের যুদ্ধে হতাহতের সংখ্যা জানালো ইরান

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধে ইরানের ৬২৭ জনের প্রাণহানি ঘটেছে। এসময় ৪ হাজার ৮৭০ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) রাতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের একটি আপডেট সংখ্যা প্রকাশ করেছে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর বলেছেন, ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬২৭ জন নিহত এবং ৪ হাজার ৮৭০ জন আহত হয়েছেন। খবর শাফাক নিউজ

হোসেইন কারমানপুর বলেন, ইসরায়েলের হামলায় তেহরানে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা রেকর্ড করা হয়েছে। এরপর রয়েছে কেরমানশাহ, খুজেস্তান, লোরেস্তান ও ইসফাহান।

পোস্টে কারমানপুর লিখেছেন, ‘আমি কোনো মন্তব্য করছি না। হামলায় আহত শিশু, মা ও বেসামরিক নাগরিকদের বেদনাদায়ক দৃশ্যও আমি বর্ণনা করছি না- এটি আমি মানুষের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি, তারা বিচার করবে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলের হামলায় নিহত ইরানের নাগরিকদের প্রায় ৮৬ দশমিক ১ শতাংশ ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া বাকি ১৩ দশমিক ৯ শতাংশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

১২ দিনের যুদ্ধে হতাহতের সংখ্যা জানালো ইরান

আপডেট সময় : ১০:১১:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫