সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত ইরানের

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার পর তেহরানের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্তকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ক্রেমলিন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইরানের এই সিদ্ধান্ত ইসরায়েলের হামলার ফলাফল। তার দাবি, এসব হামলার মাধ্যমে আইএইএর সুনামও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পেসকভ আরও বলেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কতটা ক্ষতি হয়েছে, এ বিষয়ে এখনই সঠিক কোনো ধারণা দেওয়া সম্ভব নয়।

তিনি এই মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবি প্রসঙ্গে। যেখানে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে।

তবে পেসকভ জানান, মস্কোর কাছে এমন ইঙ্গিত রয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো যোগাযোগ চালু রয়েছে। রাশিয়া খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তেহরানের সঙ্গেও আলাপ চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত ইরানের

আপডেট সময় : ০৭:৩১:১০ অপরাহ্ণ, বুধবার, ২৫ জুন ২০২৫