সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানে যুদ্ধবিরতির মধ্যে ইন্টারনেট নিষেধাজ্ঞা শিথিল

ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের জেরে আরোপিত ইন্টারনেট ও যোগাযোগ নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নিচ্ছে ইরান সরকার। যুদ্ধবিরতির আবহে দেশটির নেটওয়ার্ক সীমাবদ্ধতা এখন অনেকটাই শিথিল। খবর আল জাজিরার

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সাইবার নিরাপত্তা কমান্ড জানিয়েছে, যোগাযোগ নেটওয়ার্ক ধীরে ধীরে তার পূর্বের অবস্থায় ফিরে আসছে।

এ বিষয়ে ইরানের যোগাযোগমন্ত্রী সাত্তার হাশেমিও সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যোগাযোগের অ্যাক্সেসের অবস্থা আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছে।

উল্লেখ্য, এপ্রিলের শেষদিকে ইসরায়েলের সঙ্গে সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছানোর পর দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কে বিস্তৃতভাবে বিধিনিষেধ আরোপ করেছিল ইরান। সরকারের পক্ষ থেকে তখন নিরাপত্তা ও তথ্য নিয়ন্ত্রণের কারণ দেখিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

তবে সাম্প্রতিক যুদ্ধবিরতির ফলে রাজনৈতিক উত্তেজনা হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে সরকার যোগাযোগ ব্যবস্থাকে ধাপে ধাপে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনছে বলে জানা গেছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ইরানে যুদ্ধবিরতির মধ্যে ইন্টারনেট নিষেধাজ্ঞা শিথিল

আপডেট সময় : ০৭:২৯:২৮ অপরাহ্ণ, বুধবার, ২৫ জুন ২০২৫