সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জাতিসংঘ মহাসচিবকে কাতারের চিঠি

কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘনের অভিযোগ এনে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে দেশটি। 

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং চলতি জুন মাসে নিরাপত্তা পরিষদের সভাপতি ও জাতিসংঘে গায়ানার স্থায়ী প্রতিনিধি ক্যারোলিন রডরিগস-বিরকেট বরাবর চিঠি পাঠিয়েছে কাতার।

চিঠিটি নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে বিতরণ এবং আনুষ্ঠানিক দলিল হিসেবে রেকর্ডভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবাল এ চিঠি পাঠানো হয়েছে বলে খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা।

ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) দ্বারা কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কাতারের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি শেখা আলিয়া আহমেদ বিন সাইফ আল থানির স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, কাতারে ইরানের হামলাটি ছিল ‘চরম বিপজ্জনক একটি উত্তেজনাকর ঘটনা’, যা কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি।

চিঠিতে উল্লেখ করা হয়, গতকাল সন্ধ্যায় কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনী। তবে কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই হামলা সফলভাবে প্রতিহত করেছে।

কাতার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি কাতারের আকাশসীমা ও সার্বভৌমত্বের চরম লঙ্ঘন, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট বিরোধী।

কাতার আরও জানিয়েছে, দেশটি এই ধরনের আক্রমণের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আলোকে উপযুক্ত এবং সমানুপাতিক জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবকে কাতারের চিঠি

আপডেট সময় : ০৫:০৫:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫