সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া নিয়ে যা জানালো জাতিসংঘের পরমাণু সংস্থা

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পারমাণবিক স্থাপনায় ক্ষতি হলেও সেখানে বিকিরণের মাত্রা বেড়েছে এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা (আইএইএ)।

রোববার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘ফোর্দোসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর এখন পর্যন্ত সেসব এলাকার বাইরে কোনো বিকিরণ মাত্রা বৃদ্ধির তথ্য পাওয়া যায়নি।’

এতে আরও বলা হয়, ইরানে পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে আইএইএ পরবর্তী মূল্যায়ন জানাবে। খবর সিএনএনের।

এটি ছিল যুক্তরাষ্ট্রের হামলার পর আইএইএ-এর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরান আইএইএ-কে নিয়ে ক্রমাগত সমালোচনা করে আসছে।

ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের হামলায় সংস্থাটিকে পরোক্ষভাবে সহায়তা করার অভিযোগ তুলেছেন, যদিও কোনো প্রমাণ হাজির করা হয়নি।
আইএইএ বারবার বলেছে, তারা একটি নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা হিসেবে কাজ করে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া নিয়ে যা জানালো জাতিসংঘের পরমাণু সংস্থা

আপডেট সময় : ০১:৫৫:৪৫ অপরাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫