সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মার্কিন হামলার পর প্রথম প্রতিক্রিয়ায় যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন।

আজ রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও এনপিটি চুক্তি ভয়াবহভাবে লঙ্ঘন করেছে।’

আরাগচি আরও বলেন, ‘আজ সকালের ঘটনাগুলো চরম উদ্বেগজনক এবং এর ফলাফল চিরস্থায়ী হবে। এই ভয়ানক, আইনবহির্ভূত ও অপরাধমূলক আচরণের কারণে জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের সতর্ক হওয়া উচিত।’

তিনি স্পষ্টভাবে জানান, ‘ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণের রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।’

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মার্কিন হামলার পর প্রথম প্রতিক্রিয়ায় যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১০:৪৩:২৩ পূর্বাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫