সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষের ফুটেজ প্রচার করলো ইরানি টিভি

ইরানের টেলিভিশনে ইসরায়েলের হার্মিস ৯০০ মডেলের ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করা হয়েছে। দাবি করা হয়েছে, ইস্পাহান শহরের পাশে এই হার্মিস ৯০০ ড্রোনটি ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। খবর আল–জাজিরার।

এবারই প্রথম ধ্বংস হওয়া কোনো ইসরায়েলি ড্রোনের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরান।

ইরান গতকাল বুধবার রাজধানী তেহরান ও ইস্পাহানসহ দেশটির বিভিন্ন স্থানে ১৪টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল।

এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে আগামীকাল শুক্রবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েল এই বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।

ইরান, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়ার অনুরোধে এ বৈঠক হবে। চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ।

নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েল অংশ নেবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। খবর বিবিসির

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষের ফুটেজ প্রচার করলো ইরানি টিভি

আপডেট সময় : ১২:০৫:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫