সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

‘নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছে, তাদের ভাগ্য যেন এক না হয়’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় ইরানের অধিকার সম্পূর্ণ বৈধ, ন্যায্য ও আন্তর্জাতিক আইনে অনুমোদিত।

আজ বুধবার (১৮ জুন) আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় গ্রুপ বৈঠকে এরদোয়ান এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইসরায়েলের দস্যুতা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষা করা ইরানের জন্য স্বাভাবিক, বৈধ এবং আইনসিদ্ধ।’

তিনি বলেন, ‘নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছেন গণহত্যার দিক থেকে। আমরা আশা করি তাদের ভাগ্য যেন এক না হয়।’

এরদোয়ান আরও বলেন, ‘গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং আমাদের প্রতিবেশী ইরানের ওপর যে অমানবিক আগ্রাসন চালানো হচ্ছে, তা থামাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি ইসরায়েলের হামলায় বেসামরিক মানুষ, শিশু ও নবজাতকের হতাহতের প্রসঙ্গে বলেন, ‘এই হত্যাযজ্ঞের রক্ত কেবল ইসরায়েলের ঔদ্ধত্যকে সমর্থনকারীদের হাতে নয়, বরং যারা নীরব থেকেছে, তাদের হাতেও লেগে আছে।’

আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের প্রসঙ্গে এরদোয়ান বলেন, ‘আমরা ইরানে ইসরায়েলের সন্ত্রাসী হামলাগুলোর দিক কঠোরভাবে নজরদারি করছি। সম্ভাব্য প্রভাব মোকাবিলায় তুরস্কের সব সংস্থা সতর্ক অবস্থানে রয়েছে।’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘আমাদের জাতি নিশ্চিত থাকতে পারে—সরকার দেশের স্বার্থ, শান্তি, ঐক্য এবং নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রতিটি নেতিবাচক পরিস্থিতি ও সম্ভাব্য বিপর্যয়ের জন্য প্রস্তুতি নিয়েছি এবং নিচ্ছি।’

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

‘নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছে, তাদের ভাগ্য যেন এক না হয়’

আপডেট সময় : ০৫:১৯:১৩ অপরাহ্ণ, বুধবার, ১৮ জুন ২০২৫