সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যে কারণে নাগরিকদের হোয়াটসঅ্যাপ মুছে ফেলতে বলছে ইরান

ইরান সরকার জনগণকে তাদের স্মার্টফোন থেকে জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপ মুছে ফেলার আহ্বান জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি এক ঘোষণায় এই অনুরোধ জানানো হয়, যেখানে দাবি করা হয় যে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ইসরায়েলে পাঠাচ্ছে। তবে এই দাবির পক্ষে ইরান কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি।

এ ঘটনায় মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ উদ্বেগ জানিয়েছে। হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে এই অভিযোগের প্রতিক্রিয়ায় বলেছে, “এ ধরনের মিথ্যা প্রতিবেদন আমাদের সেবা বন্ধের এক অজুহাত হতে পারে; বিশেষ করে যখন আমাদের এ সেবা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন।”

বিবৃতিতে হোয়াটসঅ্যাপ আরও পরিষ্কার করেছে, তারা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে না, কে কাকে বার্তা দিচ্ছেন তা লিপিবদ্ধ করে না এবং কেউ কার সঙ্গে কী বার্তা বিনিময় করছেন তা-ও নজরদারি করে না। তারা জোর দিয়ে বলেছে, “আমরা কোনো সরকারের কাছে বড় আকারে তথ্য সরবরাহ করি না।”

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে বার্তা পাঠানোর প্রক্রিয়ায় মাঝখানে থাকা কোনো পক্ষের পক্ষে তা পড়া সম্ভব নয় বলে মনে করা হয়।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

যে কারণে নাগরিকদের হোয়াটসঅ্যাপ মুছে ফেলতে বলছে ইরান

আপডেট সময় : ১১:৩৫:২৯ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ জুন ২০২৫