সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরান-ইসরায়েল ইস্যুতে নিজেদের অবস্থান ‍স্পষ্ট করলো ওমান

ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে ইরান আরও ‘বেদনাদায়ক ও কঠিন’ জবাবেড় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

স্থানীয় সময় সোমবার (১৬ জুন) ওমানের সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে এক টেলিফোনালাপে পেজেশকিয়ান বলেন, ইসরায়েলের হামলার পর ইরান যেমন দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে, ভবিষ্যতে এমন আক্রমণ পুনরায় হলে তার জবাব হবে ‘এর চেয়েও কঠোর ও শক্তিশালী’।

তিনি বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া স্পষ্টভাবে দেখিয়েছে—আমরা আত্মরক্ষার জন্য কতটা প্রস্তুত। কোনোভাবেই আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন মেনে নেওয়া হবে না।’

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে তার দায়ভার তার ওপরই বর্তাবে। কারণ এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে ওয়াশিংটনের অনুমোদন ছাড়া কিছুই ঘটতে পারে না।’

তিনি জানান, পূর্ববর্তী পরমাণু আলোচনার সময় ওয়াশিংটন স্বীকার করেছিল যে, তারা ইসরায়েলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে এবং ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ তাদের সম্মতি ছাড়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘যুদ্ধ, হুমকি ও চাপের মধ্যে কোনো আলোচনার সুযোগ নেই। আত্মরক্ষা আমাদের বৈধ অধিকার।’

এসময় ওমানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করে ইরানের প্রেসিডেন্ট বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছতা ও আস্থা গড়ে তুলতে ওমান অত্যন্ত গঠনমূলক ভূমিকা পালন করেছে।

ফোনালাপে ওমানের সুলতান হাইতাম বিন তারিক ইসরায়েলের হামলার নিন্দা জানান এবং ইরানি কমান্ডার, বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

তিনি বলেন, ‘ওমান আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে নিজেদের মধ্যস্থতামূলক উদ্যোগ অব্যাহত রাখবে।’

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ইরান-ইসরায়েল ইস্যুতে নিজেদের অবস্থান ‍স্পষ্ট করলো ওমান

আপডেট সময় : ১১:৫৭:৫৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫