সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

‘ইসরায়েল গোটা অঞ্চলে আগ্রাসনে নেমেছে, ইসলামী দেশগুলোর সম্মিলিত অবস্থান অত্যন্ত জরুরি’

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়েছেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা। খবর আনাদোলু এজেন্সির। 

রোববার (১৫ জুন) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তাহা ইসরায়েলি সামরিক আগ্রাসনকে ‘অত্যন্ত গুরুতর’ উল্লেখ করে বলেন, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি বলেন, ‘এই পরিস্থিতি আরও বিপজ্জনকভাবে উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।’

তিনি জানান, ওআইসি বিষয়টিকে জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক মহলের সামনে তুলবে এবং সমর্থন আদায়ের চেষ্টা করবে।

অন্যদিকে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ওআইসি মহাসচিবের অবস্থানকে স্বাগত জানান এবং বলেন, ‘ইসরায়েল এখন শুধু ফিলিস্তিন নয়, গোটা অঞ্চলেই আইনবহির্ভূত আগ্রাসনে নেমেছে। এর বিরুদ্ধে ইসলামী দেশগুলোর একটি সম্মিলিত অবস্থান অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নির্লজ্জ লঙ্ঘন, বেসামরিক নাগরিক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের হত্যাকাণ্ড এবং পরমাণু স্থাপনায় হামলা প্রমাণ করে যে ইসরায়েলকে শাস্তির আওতায় না আনলে তারা আরও আগ্রাসী হয়ে উঠবে।’

প্রসঙ্গত, শুক্রবার ভোর থেকে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনা, তেল ও গ্যাস অবকাঠামো এবং সামরিক নেতাদের লক্ষ্য করে। এতে বেশ কয়েকজন শীর্ষ বিজ্ঞানী ও সেনা কর্মকর্তা নিহত হন।

জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

‘ইসরায়েল গোটা অঞ্চলে আগ্রাসনে নেমেছে, ইসলামী দেশগুলোর সম্মিলিত অবস্থান অত্যন্ত জরুরি’

আপডেট সময় : ১২:০৩:২৬ অপরাহ্ণ, সোমবার, ১৬ জুন ২০২৫