মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষের মাঝে ইসলামী গণজাগরণ সৃষ্টি হচ্ছে মাওলানা মাকসুদুর রহমান

সংস্কার, বিচার ও নির্বাচনের দাবিতে ২৮ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) বাদ মাগরিব আই এ বি মিলনায়তন চাঁদপুর কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ মাকসুদুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষের মাঝে ইসলামী গণজাগরণ সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ চাইলেই এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব। ইসলামী রাষ্ট্র কায়েম হলে এদেশে করাপশন বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, জুলুম নির্যাতন বন্ধ হবে, শ্রমিক, মজদুর, চাকরিজীবী ব্যবসায়ী সবাই ন্যায্য অধিকার পাবে। স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্র নাগরিকদের প্রতিষ্ঠান হওয়ার বদলে স্বার্থান্বেষী মহলের গোষ্ঠীস্বার্থ হাসিলের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্রকে জনতার প্রতিষ্ঠানে পরিণত করার সুযোগ তৈরি হয়েছে। আর সে জন্য দরকার সংস্কার।

তিনি বলেন, বাংলাদেশে ইসলামী হুকুম কায়েম করার লক্ষ্যে চরমোনাই পীর সাহেব নেতৃতাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে।

সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ও ইসলামী আইন বাস্তবায়নের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের শান্তিশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্য ইসলামী দলগুলোর ডাকে সাড়া দিয়ে ইসলামী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য তিনি ভোটারদের প্রতি আহবান জানান।

এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, সহ-সভাপতি আলহাজ্ব জামিল আহমদ জাকির, পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানি, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ওলামাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনসার আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোঃ আবুল বাশার তালুকদার, যুব আন্দোলন সভাপতি মাওলানা ইমরান হোসাইন, ছাত্র আন্দোলন জেলা সভাপতি ডিএম ফয়সাল।

ছবির ক্যাপশন: সংস্কার, বিচার ও নির্বাচনের দাবিতে ২৮ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সভাপতির বক্তব্য রাখেন জেলা সভাপতি হাফেজ মাওলানা মোঃ মাকসুদুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বাংলাদেশের মানুষের মাঝে ইসলামী গণজাগরণ সৃষ্টি হচ্ছে মাওলানা মাকসুদুর রহমান

আপডেট সময় : ০৪:১৩:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫