মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কচুয়ায় জুলাই শহীদের কবর জিয়ারত করলেন এনসিপি নেতারা

ছাত্র-জনতার অভ্যুত্থানে আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার চাঁদপুরের কচুয়া উপজেলার প্রসন্নকাপ গ্রামের শহীদ সামিউ আমান নুর,সফিবাদ গ্রামের আল হামিম সায়মন,তালতলী গ্রামের হাসান হোসেন ও উজানী গ্রামের খুবাইব এর কবর জিয়ারত ও দোয়া কামনা করেন তাঁরা। কেন্দ্রীয় কমিটির যুগ্ন সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন ।

এক প্রতিক্রিয়া মোহাম্মদ মিরাজ মিয়া বলেন, শহীদদের ঋণ কখনও শোধ করা যাবে না। তারা আমাদের একটি স্বৈরাচারমুক্ত রাষ্ট্র দিয়েছেন। আমরা আজীবন তাদের স্মরণ করবো। তিনি আরো বলেন, জুলাই ২০২৪ এর ছাত্র-জনতার যে গণঅভ্যূথানে যারা হাজারো মানুষকে শহীদ করেছে,যারা বিগত ১৫ বছর ধরে গুম,খুন,নির্যাতন করেছে এবং রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে হত্যা করা হয়েছে এ গনহত্যার বিচার চাই। নির্বাচনের আগে যেন শহীদ ও আহতদের পরিবারের পূর্নবাসন ও দ্রুত গণহত্যার সঠিক বিচার যেন করা হয় এর দাবি জানাচ্ছি। এনসিপি সদস্যরা সবসময় তাদের পাশে থাকবেন বলেও জানান তিনি।

এসময় জাতীয় নাগরিক পার্টির কচুয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম,যুগ্ন সমন্বয়কারী আহমেদ সজীব,মো. ফরহাদ আহমেদ আলী,আহসান হাবীব,আব্দুল্লাহ আলামিন,খলিলুর রহমান,সাজ্জাদ,সাইফুল ইসলাম,আরিফ হোসেন সহ স্থানীয় ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । মোনাজাতে ওই আন্দোলন চলাকালে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

ছবি: অভ্যুত্থানে কচুয়ায় প্রসন্নকাপ গ্রামে শহীদ সামিউ আমান নুরের কবর জিয়ারত করেছেন এনসিপির নেতারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কচুয়ায় জুলাই শহীদের কবর জিয়ারত করলেন এনসিপি নেতারা

আপডেট সময় : ০৬:০৭:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ জুন ২০২৫