মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে আজ শনিবার উদযাপিত হচ্ছে হচ্ছে ঈদুল আজহা। গতকাল শুক্রবার এশিয়ার মধ্যপ্রাচ্য ও কয়েকটি দেশে উদযাপন করা হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় এই ধর্মীয় উৎসব।

ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, ঈদুল আজহার দিন সামর্থ্যবান মুসলিমরা ঈদের জামাত শেষে আল্লাহর উদ্দেশ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা ইত্যাদি নির্দিষ্ট কিছু পশু কোরবানি করেন। কোরবানির পশুর মাংস তিন ভাগে ভাগ করা হয়। সেই তিন ভাগের এক ভাগ নিজের জন্য রেখে বাকি মাংস আত্মীয়-স্বজন ও দুস্থ-দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।

বিশ্বের দেশে দেশে ছড়িয়ে আছে মুসলিম সম্প্রদায়ের লোকজন। তারা তাদের নিজ নিজ সংস্কৃতি অনুযায়ী ঈদুল আজহা উদযাপন করছেন।

উল্লেখ্য, গতকাল ফজরের নামাজের পরপরই পবিত্র নগরী মক্কা ও মদিনায় ঈদুল আজহার নামাজ আদায় করা হয়। এদিকে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায় ঈদের সবচেয়ে বড় জামাত হয়েছে রাজধানী জাকার্তার আল আজহার মসজিদে। অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। দোয়া করা হয়েছে ফিলিস্তিনসহ বিশ্বের নিপীড়িত মুসলিমদের জন্য।

ফিলিস্তিনে ইসরাইলি সেনাদের বেপরোয়া হত্যাযজ্ঞে আতঙ্ক আর অনিশ্চয়তার প্রভাব পড়েছে কোরবানির পশু কেনাবেচায়। ইসরাইলি ভয়াবহ আগ্রাসনে গাজা ধ্বংসস্তুপে পরিণত হলেও ফিলিস্তিনের অপর প্রান্ত পশ্চিম তীরে সীমিত পরিসরে চলছে ঈদের আয়োজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

আপডেট সময় : ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ণ, শনিবার, ৭ জুন ২০২৫