সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন

২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার চূড়ান্ত করা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। আজ সোমবার (২ জুন) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই বিশাল বাজেট প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে এই গুরুত্বপূর্ণ বৈঠক। জাতীয় অর্থনৈতিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ এ সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য নির্ধারিত বাজেট প্রস্তাবনা সর্বসম্মতভাবে অনুমোদন পায়।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বাজেটের ওপর ভাষণ প্রদান করবেন, যা পূর্ব-রেকর্ডকৃতভাবে সম্প্রচারিত হবে। বাজেট উপস্থাপনার জন্য তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে যাচ্ছেন বলে জানা গেছে।

বিকেল ৩টা থেকে বাজেট ভাষণটি বিটিভি এবং বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এ বছরের বাজেট ঘোষণাকে কেন্দ্র করে জনসাধারণ, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। বিভিন্ন খাতে বরাদ্দ, কর কাঠামোর পরিবর্তন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে বাজেট বক্তব্যে কী আসছে, সে বিষয়ে দেশজুড়ে আলোচনা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন

আপডেট সময় : ০২:২৫:১৪ অপরাহ্ণ, সোমবার, ২ জুন ২০২৫