মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:০৪:২২ পূর্বাহ্ণ, রবিবার, ১ জুন ২০২৫
  • ৭৬৪ বার পড়া হয়েছে

দেশের অন্তত ১১টি অঞ্চলে আজ রোববার (১ জুন) দুপুর ১টার আগেই ঘণ্টায় ৬০ কিলোমিটার গতির ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব অঞ্চলে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।

এই ঝড়ের প্রভাবে নদীবন্দরগুলোতে সাময়িক ঝুঁকি তৈরি হতে পারে। তাই নদীপথে চলাচলকারীদের সাবধান থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রাও কিছুটা বেড়ে যেতে পারে।

আবহাওয়াবিদরা মনে করছেন, হঠাৎ ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকায়, বিশেষ করে নদীপথে চলাচলকারীদের দুপুরের আগেই সতর্ক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তীব্র ঝড়ো হাওয়ার সময় খোলা জায়গায় না থাকার পরামর্শও দিয়েছেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

আপডেট সময় : ১১:০৪:২২ পূর্বাহ্ণ, রবিবার, ১ জুন ২০২৫