সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

২৪ টি গবেষণা প্রকল্প পরিদর্শনে হাবিপ্রবিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মনিটরিং টিম

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক অর্থায়িত ২৪টি গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য আজ (শনিবার) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মন্ত্রণালয়ের একটি মনিটরিং টিমের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই পর্যবেক্ষণ কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে গবেষকদের স্ব স্ব গবেষণার অগ্রগতি উপস্থাপনের মাধ্যমে সম্পন্ন হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মনিটরিং টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিদ্যুৎ চন্দ্র আইচ এবং শাহানারা ইয়াসমিন লিলি। এছাড়াও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ইনস্টিটিউট অব ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএফএসটি) ইউনিটের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোঃ হুমায়ুন কবিরও টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন হাবিপ্রবির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর পরিচালক প্রফেসর ড. আলমগীর হোসেন, সহকারী পরিচালক প্রফেসর ড. মারুফ আহমেদ এবং গবেষণা প্রকল্পের অধীনে কর্মরত গবেষকবৃন্দ।

২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় হতে বিশেষ গবেষণা অনুদান প্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর-এর ২১টি প্রকল্প; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ১টি প্রকল্প; বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, সৈয়দপুর-এর ১টি প্রকল্প; এবং উচ্চ রক্তচাপ ও গবেষণা কেন্দ্র, রংপুর-এর ১টি প্রকল্প রয়েছে। মনিটরিং টিম এই সকল বিজ্ঞানী ও গবেষকগণের অনুকূলে বরাদ্দকৃত প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সরেজমিনে পরিদর্শন ও পর্যালোচনা করেন।

এই মনিটরিং কার্যক্রমের লক্ষ্য হলো, বরাদ্দকৃত গবেষণা তহবিলগুলোর সদ্ব্যবহার নিশ্চিত করা এবং দেশের বৈজ্ঞানিক গবেষণার মান ও ফলাফল পর্যবেক্ষণ করা।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

২৪ টি গবেষণা প্রকল্প পরিদর্শনে হাবিপ্রবিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মনিটরিং টিম

আপডেট সময় : ০১:০১:০৬ অপরাহ্ণ, শনিবার, ৩১ মে ২০২৫