রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

আবারো কমল স্বর্ণ ও রুপার দাম!

  • আপডেট সময় : ০৩:১৫:০৩ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৮৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে দাম কমেছে স্বর্ণ ও রুপার। আগের দিন পণ্য দুটির দাম কমলেও ডলারের বিনিময় হার বৃদ্ধি ও ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) বন্ড ক্রয় কার্যক্রম সংকোচনের সিদ্ধান্ত ঘোষণার পর বৃহস্পতিবার থেকে আবার নিম্নমুখী হয়ে ওঠে মূল্যবান ধাতুর বাজার।

দাম কমলেও এদিন স্বর্ণের বাজারকে অস্থিতিশীল বলা যাবে না মোটেও। কারণ সারাদিনের লেনদেনে পণ্যটির মূল্য ওঠানামা করেছে সামান্যই। মূলত ইসিবির বন্ড ক্রয় কার্যক্রমে সংকোচনের ঘোষণার পর পরই ইউরোর বিপরীতে ডলারের বিনিময় হার বেড়ে যায়।

ফলে ডলারের সঙ্গে ব্যস্তানুপাতিক বাজার সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিম্নমুখী হয়ে ওঠে পণ্য দুটির দাম। বর্তমানে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের (ফেড) সুদ হার বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্ত সামনে রেখে ডলারের বিনিময় হার ও ট্রেজারি ইল্ডের ওঠানামার দিকে কড়া মনোযোগ রাখছেন ব্যবসায়ীরা।

নিউইয়র্ক কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) বৃহস্পতিবার ফেব্রুয়ারিতে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম কমেছে আউন্সে ৫ ডলার ১০ সেন্ট। এদিন এখানে পণ্যটির বাজার স্থির হয় প্রতি আউন্স ১ হাজার ১৭২ ডলার ৪০ সেন্টে। সারাদিনের লেনদেনে পণ্যটির মোট দরপতনের হার দশমিক ৪ শতাংশ।

এর আগে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) শরিয়াহসম্মত স্বর্ণমান নীতিমালা ঘোষণার পরিপ্রেক্ষিতে বুধবারের বাজারে পণ্যটির দাম বেড়েছিল দশমিক ৬ শতাংশ।

কোমেক্সে এদিন মার্চে সরবরাহের চুক্তিতে রুপার দাম কমেছে আউন্সে প্রায় ১৮ সেন্ট। চুক্তিটির আওতায় বৃহস্পতিবার পণ্যটির সর্বশেষ বিক্রয়মূল্য নেমে দাঁড়ায় প্রতি আউন্স ১৭ ডলার ৯ সেন্টে। দিন শেষে পণ্যটির মোট দরপতনের হার দাঁড়িয়েছে ১ শতাংশে। এর আগে বুধবারের বাজারে রুপার দাম বেড়েছিল ২ দশমিক ৮ শতাংশ।

বৃহস্পতিবারের বাজার পরিস্থিতি নিয়ে অনলাইনভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠান থিংকমার্কেটসের প্রধান বাজার বিশ্লেষক নাইম আসলাম জানান, এ মুহূর্তে স্বর্ণের দরবৃদ্ধির সম্ভাবনা থাকলেও তা নিম্নমুখী হয়ে ওঠার প্রধান কারণ ফেডের সুদহার বৃদ্ধির সম্ভাবনায়।

চলতি সপ্তাহেই এ বিষয়ে ফেডের সিদ্ধান্ত নেয়ার কথা। তিনি বলেন, ‘তবে ফেড সুদহার বাড়ালেই যে স্বর্ণের বাজারে ব্যাপক ধস নামবে বিষয়টা তাও নয়। এ মুহূর্তে বাজারের জন্য যে তথ্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো ২০১৭ সালে ঠিক কয়দফায় সুদহার বাড়াতে সক্ষম হবে ফেড।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আবারো কমল স্বর্ণ ও রুপার দাম!

আপডেট সময় : ০৩:১৫:০৩ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬