মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কচুয়ায় দুই হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

চাঁদপুরের কচুয়ায় দুটি বেসরকারি হাসপাতালকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার উপজেলার সাচার সেন্ট্রাল হাসপাতাল ও আল-শিফা হাসপাতালে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয় এবং সেন্ট্রাল হাসপাতালকে ডাক্তার ব্যতীত অপারেশন থিয়েটার পরিচালনা করায় ওটি সিলগালা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, অস্ত্রোপাচার কক্ষ নিয়ম অনুযায়ী না হওয়া,প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা এবং ডাক্তার ব্যতীত অপারেশ থিয়েটার পরিচালনা করায় সেন্ট্্রাল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা ও ওটি সিলগালা করা হয় এবং আল-শিফা হাসপাতালে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য হাসপাতাল পরিদর্শন করার সময় তাদের সরকারি বিধি-বিধান মেনে চালনা করার নির্দেশনা প্রদান করা হয়। ভবিষ্যতেও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় ডা. জাহিদ হোসেন,উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আহসান উল্যাহ ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি: কচুয়ার সাচারে বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কচুয়ায় দুই হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আপডেট সময় : ০৫:৪৫:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ মে ২০২৫